রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা ঃ
ঝালকাঠির রাজাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা ও স্মরণ সভা অনুস্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকালে রাজাপুর প্রেসক্লাব সভাকক্ষে অনুস্ঠিত শ্রদ্ধা ও স্মরন সভায় প্রধান ছিলেন-বাংলাদেশ ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা ও ১৪ দলের সমন্য়ক বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন।বাংলাদেশ ওয়াকার্স পার্টি রাজাপুর উপজেলা শাখা এ স্মরনসভার আয়োজন করে।বক্তব্য রাখেন – সাবেক জিএস ও জাতীয়পার্টির নেতা মোঃ নাসির উদ্দীন তালুকদার। অনুস্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ওয়াকার্স পার্টির ঢাকা মহানগর কমিটি মোঃ কাইয়ুম হোসেন।অনুস্ঠানে ওয়াকার্স পার্টির নেতাকর্মী উপস্থিত ছিলেন।










