ঝালকাঠি প্রতিনিধি:
বিরাজমান রাজনৈতিক সংকট নিরাসনে রাজনৈতিক দল সমুহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহবানে ঝালকাঠিতে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন।
শনিবার সকালে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। মনববন্ধন চলাকালে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সুজন জেলা কমিটির সভাপতি ইলয়াস সিকদার ফরাহাদ, সাধারন সম্পাদক মঈন তালুকদার, জেলা জাতীয়পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সারমিন মৌসুমী কেকা।
মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়। বক্তার বলেন, রাজনৈতিক সংকট নিরাসনে এদেশের রাজনৈতিক দল সমুহের মধ্যে সংলাপ হওয়া দরকার। এর মধ্য দিয়ে একটি সুন্দর সমঝোতা হতে যা এদেশের কল্যাণ বয়ে আনবে।










