ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার কপালভেরা গ্রামের মুক্তিযোদ্ধা মরহুম মোঃ তোতা মিয়ার সন্তান মোঃ মাহফুজুর রহমান রাজিব প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মানবেতর জীবনাযাপন থেকে মুক্তি পেতে চায়। তিনি বর্তমানে খুলনার দৌলতপুর যমুনা অয়েল কোম্পানির ডিপুতে ঠিকাদারের অধিনে দৈনিক ১৩০ টাকা হাজিরায় মিটার অপারেটর পদে কাজ করছেন।
সপ্তাহে ৪দিন সাপ্তাহিক ছুটি থাকার পরে ২৬ দিনে এই দ্রব্যমূল্যের উর্দ্ধগতির বাজারে ৩,৩৮০ টাকা জীবন চালাতে পারছে না। সে ২০২১ সালে ফেব্রæয়ারী মাসে এই পদে যোগদান করে। সে সহ তার ডিপুতে ঠিকাদারের অধিনে স্বল্প বেতনে কর্মরত আরও ৮০/৯০জন শ্রমিক বিভিন্ন পদে কর্মরত রয়েছে। অথচ এই ডিপুতে কর্মরত স্থায়ী কর্মচারিরা ৬০/৭০ হাজার টাকা মাসে বেতনভাতা পাচ্ছে। বাংলাদেশে পদ্মা, মেঘনা, যমুনা পেট্রলিয়াম ডিপোগুলিতে এই ধরণের হাজার হাজার শ্রমিক স্বল্প এবং তাচ্ছিল্য বেতনে ঠিকাদারের অধিনে কাজ করতেছে। পেট্রলিয়াম কর্পোরেশন গুলি ২০১৪ সালের পরে স্থায়ী নিয়োগ দেয়নি। মোঃ মাহফুজুর রহমান রাজিব ইতিপূর্বে প্রধানমন্ত্রীর বরাবরে চাকুরীর স্থায়ী করার জন্য আবেদন করেছিলেন।










