কাঠালিয়া প্রতিনিধিঃ–
ঝালকাঠি প্রতিনিধিঃ– ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পর পর ৩ বারের ৫ নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান মনোনিত হয়েছেন।
স্থানীয় সরকার মন্ত্রনালয়ের দক্ষতা মূল্যায়নে ২০২২–২০২৩ অর্থ বছরে ঝালকাঠি জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেন তিনি। মহান রব্বুল আল – আমিনের নিকট শুকরিয়া জানিয়ে এ অর্জন শৌলজালিয়া ইউনিয়ন বাসির প্রতি উৎসর্গ করেছেন ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন।
পাশাপাশি এ অর্জনে সহায়তাকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। এ বারের নিয়ে তিনি ৯ বার ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেন।










