• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
Sunday, September 20, 2026
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ খেলা ক্রিকেট

মাশরাফির আশা সিলেটের ভাগ্য বদলানোর

জনতার খবর প্রকাশক জনতার খবর
October 19, 2022
in ক্রিকেট, খেলা
2 mins read
A A
মাশরাফির আশা সিলেটের ভাগ্য বদলানোর

ছবিঃ সংগৃহীত।

2
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

আরো দেখুন

ঝালকাঠিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

টি-টোয়েন্টিতে রিয়াদকে পেছনে ফেলে সর্বোচ্চ ছক্কার মালিক লিটন দাস

খেলা ডেস্কঃ বিপিএলের সঙ্গে সিলেটের সম্পর্কটা অন্য রকম। ঘন ঘন মালিকানা বদল ফ্র্যাঞ্চাইজিটির জন্য নিয়মিত ঘটনা। সিলেট রয়্যালস, সিলেট সুপারস্টারস, সিলেট সিক্সার্স, সিলেট থান্ডার, সিলেট সানরাইজার্স—২০১২ সাল থেকেই বিপিএলে সিলেট ফ্র্যাঞ্চাইজিটি এসেছে বহু নামে। কিন্তু পারফরম্যান্সে কোনো উন্নতি হয়নি সিলেটের। আটটি আসরে একবারই সেরা চারে খেলেছে সিলেট।

এবার সিলেটের ব্যর্থ অতীত মুছে দিতে বিপিএলের সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে দল সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। নতুন নাম, নতুন মালিকানায় নতুন আশা তাদের অনুপ্রেরণা। এবারের বিপিএলে সিলেট ফ্র্যাঞ্চাইজিটির নাম ‘সিলেট স্ট্রাইকার্স’। দলটির মালিকানায় থাকছে ‘ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড’। আজ রাজধানীর একটি হোটেলে সিলেট স্ট্রাইকার্স দলের লোগো উন্মোচন অনুষ্ঠান হয়ে গেল।

লোগো উন্মোচন অনুষ্ঠানে মাশরাফি ও সিলেট স্ট্রাইকার্সের অন্য কর্মকর্তারা

সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিলেটের ভাগ্যবদলের প্রসঙ্গে মাশরাফি বলেছেন, ‘আমি শতভাগ দিয়ে চেষ্টা করব। সিলেট কখনো চ্যাম্পিয়ন হয়নি বা ভালো করতে পারেনি…এ জন্য আমি টিম ম্যানেজমেন্টটা শক্ত করতে বলেছি শুরু থেকেই। যতটুকু করা সম্ভব তা করা হয়েছে। এ ছাড়া নিলামের (ড্রাফট) ওপরেও নির্ভর করে। সেখান থেকে খেলোয়াড় কারা আসবে, সেটাও দেখতে হবে। মাঠের ভেতরে শৃঙ্খলা কেমন, তা–ও গুরুত্বপূর্ণ। কেমন খেলব তখন বোঝা যাবে। তবে আমরা আশাবাদী।’

সিলেটের ম্যানেজমেন্টের নামগুলোও পরিচিত। দলটির ম্যানেজারের দায়িত্ব পালন করবেন নাফিস ইকবাল। সহকারী কোচ ও ব্যাটিং কোচ রাজিন সালেহ, সহকারী কোচ নাজমুল ইসলাম, ফাস্ট বোলিং কোচ সৈয়দ রাসেল, স্পিন বোলিং কোচ মুরাদ খান ও ফিল্ডিং কোচের দায়িত্বে থাকবেন ডলার মাহমুদ ও রাসেল আহমেদ। শুভেচ্ছাদূত হাসিবুল হোসেন।

দলটির প্রধান কোচ হিসেবে ভারতীয় ওয়াসিম জাফরের নাম শোনা যাচ্ছে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কোচের দায়িত্বে থাকা ওয়াসিমকে বিপিএলে কাজ করতে হলে বিসিবির অনাপত্তিপত্র নিতে হবে। সিলেট ও ওয়াসিম এখন সে অপেক্ষায়।

সিলেট স্টাইকার্সের লোগো উন্মোচন অনুষ্ঠান

এর মধ্যে সিলেট চারজন বিদেশি ক্রিকেটার নিশ্চিত করেছে। আজ লোগো উন্মোচন অনুষ্ঠানেই মোহাম্মদ আমির, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস ও থিসারা পেরেরাকে দলে নেওয়ার বিষয়টি ঘোষণা করে সিলেট। চারজনকেই পুরো বিপিএলে পাওয়ার আশা সিলেটের।

তবে এবারের বিপিএলের অন্য দলগুলোর মতো বিদেশি ক্রিকেটার দলে ভেড়ানোর চ্যালেঞ্জটা নিতে হচ্ছে সিলেটকেও। বিপিএলের সময় অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, দক্ষিণ আফ্রিকার এসএ২০ ও সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-২০ টুর্নামেন্ট বিপিএলের সময় অনুষ্ঠিত হবে।যে কারণে টি-টোয়েন্টির বড় তারকাদের পাচ্ছে না বিপিএল।

এ ব্যাপারে আজ মাশরাফি বলেছেন, ‘যেহেতু একই সময়ে বেশ কয়েকটি লিগ চলবে, সে কারণে বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়ে সমস্যা আছে। বাজেটেরও বিষয় থাকে এসব টুর্নামেন্টে। তবে অন্য দলগুলোর সঙ্গে যদি মিলিয়ে দেখেন, আমাদের সবাই কিন্তু পারফরমার। আমি আশা করছি ওরা এসে ভালো করবে।’

তবে বিদেশি ক্রিকেটারের চেয়ে দেশি ক্রিকেটারদেরই বেশি গুরুত্ব দিচ্ছেন মাশরাফি, ‘এই টুর্নামেন্টে কিন্তু বিদেশি খেলোয়াড়দের চেয়ে দেশি খেলোয়াড়দের গুরুত্বই বেশি। কারণ, দেশিই খেলবে ৭ জন। তাই নিলামে (ড্রাফট) আমরা যদি মোটামুটি অবস্থানে থাকতে পারি, তাহলে খারাপ হবে না। কারণ, আমাদের চারজন বিদেশিই বোলিং পারে। তার তিনজনই আবার ব্যাটার। তাই সমন্বয় করতে কিছুটা সহজ হবে।’ সূত্রঃ প্রথম আলো।

Tags: মাশরাফির আশা সিলেটের ভাগ্য বদলানোর
শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

ঝালকাঠিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ঝালকাঠিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

April 26, 2026
টি-টোয়েন্টিতে রিয়াদকে পেছনে ফেলে সর্বোচ্চ ছক্কার মালিক লিটন দাস

টি-টোয়েন্টিতে রিয়াদকে পেছনে ফেলে সর্বোচ্চ ছক্কার মালিক লিটন দাস

September 12, 2025
দিল্লি শিবিরে যোগ দিয়েছেন মোস্তাফিজ

দিল্লি শিবিরে যোগ দিয়েছেন মোস্তাফিজ

May 18, 2025
চিটাগংকে হারিয়ে বিপিএলে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন বরিশাল

চিটাগংকে হারিয়ে বিপিএলে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন বরিশাল

February 7, 2025
ভিন্ন ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা-ব্রাজিল, জেনে নিন কবে কোথায়

ভিন্ন ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা-ব্রাজিল, জেনে নিন কবে কোথায়

November 12, 2024
আফগানিস্তানের সাথে আজ শুরু ওয়ানডে সিরিজ

আফগানিস্তানের সাথে আজ শুরু ওয়ানডে সিরিজ

November 6, 2024

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

ঝালকাঠির রাজাপুরে কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন

ঝালকাঠি পৌরসভার নাগরিক সনদ শতভাগ অনলাইন কার্যক্রমের উদ্বোধন

ঝালকাঠিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা

রাজাপুরে পুকুরের পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সর্বশেষ সংবাদ

ঝালকাঠির রাজাপুরে কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন

ঝালকাঠির রাজাপুরে কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন

September 8, 2026
ঝালকাঠি পৌরসভার নাগরিক সনদ শতভাগ অনলাইন কার্যক্রমের উদ্বোধন

ঝালকাঠি পৌরসভার নাগরিক সনদ শতভাগ অনলাইন কার্যক্রমের উদ্বোধন

September 8, 2026

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

August 28, 2024
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

August 3, 2022
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত