স্টাফ রিপোর্টার রিয়াজুল ইসলাম সজিব : বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৩ উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতা মূলক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ মে ) সকাল পৌনে ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মাখন লাল দাশ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। র্যালীতে প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, জন প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, কে.এম লতীফ ইনস্টিটিউশন, সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার শহ¯্রাধিক লোকজন অংশ গ্রহণ করেন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাউয়ূম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশণার (ভূমি) সৈকত রায়হান, বীর মুক্তযোদ্ধা মোঃ বাচ্চু আকন, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৗস ইসলাম, ওসি (অপারেশন) আব্দুল হালিম, কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অলি আহাদ, শিক্ষক মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, দৈনিক ভোরের ডাকের মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. রুম্মান হাওলাদার প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাউয়ূম বলেন, মাদকের ভয়াবহতা খুব খারাপ। কোন পরিবার থেকে যদি একজন ব্যক্তি মাদকাসক্ত হয়ে পওে তাহলে ওই পরিবার ধ্বংস হবার পাশাপশি আশ-পাশের পরিবার গুলোতেও এর প্রভাব পরে। বিশেষ করে আমাদের কিশোর ও যুব সমাজের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। যুব সমাজ আক্রান্ত হয়ে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হবার আশংঙ্কা থেকে যাবে। তিনি মাদকের গ্রাস থেকে সমাজকে রক্ষার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।










