রিয়াজুল ইসলাম সজিব, মঠবাড়িয়া,পিরোজপুর প্রতিনিধি
আসন্ন পিরোজপুরের মঠবাড়িয়া পৌর নির্বাচনে মেয়ের পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীকের মাঝি হয়ে এলাকায় ফিরেছেন বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন আফজাল। গত ৯জুন রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রতীক পাওয়ার পাঁচ দিন পর তার নিজ এলাকা মঠবাড়িয়ায় ফেরেন।
মঙ্গবার বিকেলে ত্যাগী এই নেতার আগমনকে ঘিরে পৌর শহরের স্মরণকালের সর্ববৃহত আনন্দ মিছিল করতে দেখা যায়। দুপুর থেকেই পুরো শহরে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। উপজেলার ও পৌর শহরের নয়টি ওয়ার্ডের বিভিন্ন নেতাকর্মীরা প্রথমে নৌকা প্রতীকের ছবি, ফেস্টুন, ব্যানার সহ মিছিল নিয়ে স্থানীয় বহেরাতলা থেকে তাকে ফুল দিয়ে গ্রহণ করে এগিয়ে নিয়ে আসেন। পরে সর্বস্তরের জনগণ আনন্দ মিছিলে যোগ দিলে মুহূর্তের মধ্যে সে মিছিল জনসমুদ্রে পরিণত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে একটি পদসভার আয়োজন করা হয়।
উক্ত পথসভায় সাবেক পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, আ.লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন আফজাল, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজ উদ্দিন আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা আ.লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ এমাদুল হক খান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ইব্রাহীম হোসেন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘ এক যুগের অধিক সময়ে পর বৃহত্তর এ মঠবাড়িয়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মঠবাড়িয়ার অনেকেই নৌকার প্রতীক চেয়েছিলেন। অনেক কিছু বিবেচনা করে সর্বশেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেনকে চূড়ান্তভাবে নৌকার প্রার্থিতা করেন। কারণ একটাই বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন আপাদমস্তক একজন আওয়ামী লীগের লোক ও ত্যাগী নেতা। যার পুরোটা জীবনই বিলিয়ে দিয়েছেন আওয়ামী লীগ করে। তাই আগামী ১৭ ই জুলাই প্রধানমন্ত্রীর পছন্দের এই প্রার্থীকে জয়ী করার জন্য আমরা মাঠে কাজ করব। বর্ষীয়ান, ত্যাগী যোগ্য এ নেতাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। একমাত্র আওয়ামী লীগের পোড়াখাওয়া এই ত্যাগী নেতাই পারবে মঠবাড়িয়া পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে পরিণত করতে।
নির্বাচন পরিচালনা-২ অধিশাখা উপসচিব মোঃ আতিয়ার রহমান স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০ (১) অনুযায়ি এক প্রজ্ঞাপনে মঠবাড়িয়া পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করেন। প্রজ্ঞাপন অনুযায়ি ১৮ জুন মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। মনোনয়ন পত্র বাছাই ১৯ জুন, প্রার্থিতা প্রত্যাহার ২৫ জুন এবং ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।










