মঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় এশিয়া ভিত্তিক মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মঠবাড়িয়া শাখার নেতৃবৃন্দ ৬ জুন, মঙ্গলবার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম এর সাথে মতবিনিয় করেন, এ সময় মঠবাড়িয়ার মানবাধিকার পরিস্থিতি সহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ইউএনওর সাথে সংস্থাটির ১৩ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের আলাপ হয় বলে জানান সার্ক মানবাধিকার মঠবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক মর্তুজা হোসাইন, তিনি বলেন; উপজেলা নির্বাহী কর্মকর্তা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদ, সেই জায়গায় থেকে ইতিমধ্যেই ইউএনও সাহেব এঅঞ্চলের মানবাধিকার পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ জনকল্যাণমুখী কর্মকান্ডে অগ্রণী ভূমিকা করছেন এবং ভবিষ্যতেও তিনি গুরুত্ব সহকারে মানবাধিকার রক্ষা ও প্রতিষ্ঠায় সকল কার্যক্রম করবেন বলে আমরা প্রত্যাশা করি এবং ইউএনও মহোদয় এবিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন।
পূর্বেও আমরা মঠবাড়িয়ার মানুষের সার্বিক মানবাধিকার রক্ষা ও প্রতিষ্ঠায় স্থানীয় ইউএনও, পুলিশ প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় ও পরামর্শক্রমে যথারীতি সার্বিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। সংগঠনটির মঠবাড়িয়া শাখার সভাপতি নাজমুল আহসান কবির বলেন; সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এশিয়াভিত্তিক বিশ্বের একটি বৃহত্তর মানবাধিকার সংগঠন এটির পরিচালনা পর্ষদে রয়েছেন নানা দেশের পার্লামেন্টারিয়ান, বিচারপতি, নির্বাচন কমিশনার সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সেই সুবাদে সংস্থাটি কার্যক্রম এরিয়ার দেশগুলোতে সরকারের উন্নয়ন ও সমৃদ্ধির সহযোগী সংস্থা হিসেবে মানবাধিকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নানামুখী কর্মকাণ্ড করে আসছে, সেই ধারাবাহিকতায় মঠবাড়িয়ার শাখাও এ অঞ্চলের মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিদায় সরকারের গুরুত্বপূর্ণ সব দপ্তরে আমাদের খোলামেলা জোকসূত্র রয়েছে ওই মূল্যবোধে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করেছি মানবাধিকার রক্ষার স্বার্থে সকল কর্মকাণ্ডে একে অপরের সহযোগী হয়ে কাজ করার বিষয়ে।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম বলেন: দেশের সার্বিক আইনশৃঙ্খলা, অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছেন, এ সমস্ত কর্মকাণ্ডে মূল ধারার মানবাধিকার সংস্থাগুলোর ভূমিকা অপরিসীম। দেশের লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত থানা, আদালত সহ বিভিন্ন দপ্তরে ন্যায় বিচার প্রত্যাশা করে যাচ্ছে, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ঐ সমস্ত মানুষদের পাশে থেকে তাদের মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যক্রম করছে এটি নিশ্চয়ই মহৎ উদ্যোগ। জনস্বার্থে সকল কল্যাণ ও উন্নয়নমুখী কাজের পাশাপাশি মানবাধিকার প্রতিষ্ঠায় দেশের সব শ্রেণীর মানুষের এগিয়ে আসা উচিত, তবেই সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সহ মূলধারার মানবাধিকার প্রতিষ্ঠানগুলো এবং সরকারি দপ্তর সমূহ যথাযথ সাফল্য অর্জন করতে সক্ষম হবে।
অন্যান্যদের পাশাপাশি এ মতবিনিময় সভায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মঠবাড়িয়ার শাখার সহ-সভাপতি আইয়ুব আলী, আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, অর্থ সম্পাদক তরিকুল ইসলাম তারেক, আইন সম্পাদক ফাহিমা আক্তার, নির্বাহী সদস্য ফাতিমা কবির, জিয়াউল আহসান, গোলাম রব্বানী ছগির, রুহুল আমিন বাবুল, মাসুদা আক্তার ও আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।










