ক্রীড়া ডেক্সঃ
মেহেদি হাসান মিরাজের অভিষেক সেঞ্চুরি ও মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৭১ রান তুলে বাংলাদেশ। ফলে জিততে হলে ভারতকে করতে হবে ২৭২ রান।
স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হচ্ছিল হাতের চোটের কারণে হয়তো আর আজ ব্যাট হাতে মাঠে ফিরতে পারবেন না রোহিত। কিন্তু না! তিনি ফিরলেন। সেটাও ভারতের ৭ উইকেট পতনের পরে। দলের প্রয়োজনে ও সিরিজ বাঁচানোর ম্যাচ বলেই হয়তো আঙুলে চোট নিয়েও এই ঝুঁকি নিলেন তিনি।
ঝুঁকি নিয়ে বাংলাদেশের বুকে কাপনি ধরিয়ে দিয়েছিলে ভারতীয় অধিনায়ক। শেষ ২ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৪০ রান। এমন সমীকরণে রোহিতের বিধ্বংসী ব্যাটিংয়ে শেষ বলে জয়ের জন্য প্রয়োজন হয় ৬ রান। কিন্তু না! শেষটা আর নিজের করে লিখতে পারেননি রোহিত।
মোস্তাফিজের ইয়র্কার বল থেকে কোনো রানই আদায় করতে পারেননি ভারতের অধিনায়ক। ফলে ৫ রানের জয় নিয়ে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল বাংলাদেশ।












