বরগুনার বেতাগীতে অপহরণের পর ১৪ বছর বয়েসী এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে।ফাঁদে ফেলে তাকে অপহরণ ও ধর্ষন করা হয়- এমন অভিযোগ এনে শুক্রবার (৩১ মার্চ) দুপুরে ওই শিশুর বাবা শারিরীক প্রতিবন্ধী মো: মকবুল হোসেন বেতাগী থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।মামলায় এক মাত্র আসামি করা হয়েছে বেতাগী পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত: মতিউর রহমানের ছেলে ৫০ বছর বয়সী মজিবুর রহমান খানকে। পেশায় তিনি শ্রমিক।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন শিশুটি সহ রাত সারে ১২ টায় ঘটনাস্থলে গিয়ে বাহির থেকে তালাবদ্ধ অপরাধীর ঘর চিহ্নিত করার পর তিনি পেছনের দরজা থেকে প্রবেশ করে শিশুটির পরিধানের জামাকাপড় (আলামত) উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় শিশুর বাবা বেতাগী সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মো: মকবুল হোসেন বেতাগী থানায় একটি ধর্ষণ মামলা করে। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন জানান, আসামী পলাতক থাকায় এখন গ্রেফতার করা সম্ভব হয়নি। প্রচেষ্টা অব্যাহত রয়েছে।










