বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে ভিজিএফের ১শ বস্তা চাল জব্দের ঘটনায় বেতাগী থানায় মামলা করা হয়েছে। উপজেলা মৎস্য অর্গানাইজার সঞ্জয় বাদি হয়ে গতকাল ৪ মার্চ মোকামিয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেন খোকনের চাচাত ভাই বেতাগী সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কবির হাওলাদারের নামে ২৫/গ দ্বারায় মামলা করেন, যার নম্বর- ০২।
উল্লেখ্য, জাটকা নিষিদ্ধকালীন সময়ের মোকামিয়া ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল একটি ঘরে মজুদ রাখা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার ২ মার্চ রাত সারে ১১ টায় মোকামিয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেন খোকনের চাচাত ভাই বেতাগী সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কবির হাওলাদারের বাড়িতে অভিযান পরিচালনা করে ১শ বস্তাচাল জব্দ করে বেতাগী মৎস্য কর্মকর্তা সমাপ্তি সাহা।
জেলেরা জানান, মোকামিয়া ইউনিয়নের সকল ওয়ার্ডের জেলেদের চাল বিতরণ ৩১ মার্চ সম্পন্য হয়েছে অথচ আমাদের এই দুই নম্বর ওয়ার্ডের অনেক জেলেকে ৮০ কেজির পরিবর্তে মাত্র ৩০ কেজি চাল দেয়া হয়েছে। আমারা আমাদের প্রাপ্য চাল পেতে চাই এবং এই চাল নিয়ে চালবাজি কারীদের দৃষ্টান্তমুলক বিচারের দাবী করছি।
বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, ভিজিএফের ১শ বস্তা চাল জব্দের ঘটনায় যার ঘরে চাল পাওয়গেছে শেই কবির হাওলাদারের নামে মামলা হয়েছে। দ্রæতই আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।










