বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থার দেয়া ইফতার সামগ্রী হাতে পেয়ে খুসি স্থানীয় সুবিধা বঞ্চিত শতাধীক পরিবার। এ সামগ্রী হাতে পেয়ে আনন্দে আত্মহারা সুফিয়া বেগম বলেন, ‘আল্লাহ পাকের হুকুম রোজা পালন করা ফরজ তাই, এতোদিন যা জোগার করতে পারছিলাম তাই দিয়া ইফতার করছি আজকে ‘কেএসডিও’ যে উপকরন দিছে তা দিয়া কিছুদিন ভালোভাবে ইফতার করতে পারব’।
গতকাল কাজিরাবাদ ইউনিয়নের কুমরাখালী বাজারে আয়োজিত কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে শতাধীক সুবিধা বঞ্চিত, অসহায়, গরিব ও দুস্থদের মাঝে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী (ছোলা, মুড়ি, চিনি, চিরা, ট্যাং, সেমাই, সাবান, খেজুর) বিতরণ করে ‘কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থা’ নামের স্থানীয় একটি সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন।
এ সময় উপস্থিত ছিলেন কেএসডিও’র উপদেষ্টা মো. নকিব নিজাম উদ্দিন, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মো. শামীম সিকদার, দিপ্ত টিভি বরগুনা জেলা প্রতিনিধি শাহ্ আলী, সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সবুজ, অর্থ সম্পাদক মো. আব্দুর রহিম প্রমুখ। সংগঠনটির সভাপতি এজেডএম শিমুল বলেন, আমাদের সংগঠনটি অল্প অল্প করে এগিয়ে যাচ্ছে। ২০২০ সাল থেকে বিভিন্ন সামাজিক উন্নয়নে আমরা ৫০ সদস্যের কমিটি কাজ করে যাচ্ছি। মসজিদ, মাদ্রাসা সহ অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা করে যাচ্ছি।










