জনতার খবর ডেক্সঃ
ঝালকাঠি প্রেসক্লাবের সহ সভাপতি, বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি ও কাঠালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও অনলাইন সংবাদপত্র জনতার খবরের সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোঃ মাসউদুল আলম ভাগ্নে মোঃ ফরিদ হাওলাদার (৩৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….. রাজেউন)।
শুক্রবার (১৬ জুন) রাত ৮ টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি হেপাটাইটিস রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, মা ও ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সকালে নামাজে জানাজা শেষে মরহুমের গ্রামের বাড়ি কাঠালিয়া সদর ইউনিয়নের হেতালবুনিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।










