মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা ) প্রতিনিধিঃ
বরগুনা জেলার বামনা থানাধীন ছোনবুনিয়া খালে বিষ প্রয়োগ করে মাছ ধরার সময় ০৫ জনকে আটক করেছে বামনা থানা পুলিশ।
বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম এর দিক নির্দেশনায় বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ)মোঃ খলিলুর রহমান সংগীয় ফোর্সসহ বামনা থানাধীন ছোনবুনিয়া খালে বিষ প্রয়োগ করিয়া মাছ ধরার সময় গোপন সংবাদের ভিত্তিতে ০৫ জনকে স্থানীয় লোকজনের সহায়তায় আটক করেন।
পরবর্তীতে সহকারী কমিশনার ভুমি বামনা উপজেলা মহোদয় উপস্থিত হইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করিয়া আটককৃত ব্যক্তিদের মধ্যে ০১ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় তাহাকে মৎস আইনে ৫০০০/- টাকা জরিমানা করেন।
বাকী ০৪ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাহাদেরকে অব্যাহতি প্রদান করেন।










