বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলার বামনা সদর ইউনিয়নের অনুমতিবিহীন আওয়ামী লীগের ওয়ার্ড কমিটিতে বিএনপি’র সদস্যের নাম অন্তুর্ভুক্ত করার প্রতিবাদে বামনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে উপজেলার বামনা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড কালিকাবাড়ির বিএনপি’র সদস্য মোঃ আনোয়ার হোসেন।
সংবাদ সম্মেলনে মোঃ আনোয়ার হোসেন তার লিখিত বক্তব্যের মাধ্যমে জানান তিনি দীর্ঘ বছর যাবৎ বিএনপি’র রাজনীতির সাথে জড়িত এবং বামনা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড কালিকাবাড়ির যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে। তবে বর্তমানে অনুমতিবিহীন আওয়ামী লীগের একটি কমিটিতে আমার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমি যত দিন বেঁচে থাকবো ততদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লাল করবো এবং দলীয় নেতাকর্মীদের সাথে আন্দোলন সংগ্রামে থাকবো।










