জনতার খবর ডেক্সঃ
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী সদস্য পদে চুক্তি ভিত্তিক নিয়োগ পেলেন সদ্য অবসর প্রাপ্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. খাইরুল ইসলাম মাননান।
গত রোববার (১ অক্টোবর) মো. খাইরুল ইসলাম মাননানকে চুক্তি ভিত্তিক এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করেন।
উল্লেখ্য যে, ২০১২ সালের শেষের দিকে তিনি উপ-সচিব হিসেবে স্থানীয় সরকার বিভাগে যোগদান করেন। পরে পদোন্নতি পেয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে নিয়োগ পান। ২০২৩ এর ২ জুলাই সচিব পদে পদোন্নতি পান প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব-১ মো. খাইরুল ইসলাম মাননান। চলতি বছরের ১৫ জুলাই তিনি পিআরএলে যান।
খাইরুল ইসলাম বিসিএস অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারের কর্মকর্তা। তিনি ১৯৯৫ সালের ১৫ নভেম্বর সহকারী মহা-হিসাবরক্ষক পদে যোগদান করেন। এরপর সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ন দপ্তরে দায়িত্ব পালন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অফিসার, পূর্ত অডিট অধিদপ্তরের উপ-পরিচালক, হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের ডেপুটি কন্ট্রোলার জেনারেল (প্রশাসন), আঞ্চলিক অর্থ নিয়ন্ত্রক (সাভার-ক্যান্টনমেন্ট), গণপূর্ত মন্ত্রণালয়ের পরিচালক (অডিট)।










