বরিশাল প্রতিনিধিঃ
ব্যর্থ প্রাণের আবজর্না পুড়িয়ে ফেলে আগুন জ¦ালো’ ¯েøাগানে বরিশালে ভিন্ন এক বার্তা দিয়ে মঙ্গল শোভযাত্রা বের করেছে প্রগতিশীল রাজনৈতিক সংগঠন।
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে শুক্রবার (১৪ এপ্রিল) সকালে বরিশাল নগরীর ফকির বাড়ি রোডস্থ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের কার্যালয়ের সামনে থেকে শোভযাত্রাটি বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ফকির বাড়ি রোডেই এসে শেষ হয়শোভযাত্রার।
শোভাযাত্রায় অংশগ্রহণকারী বাসদের বরিশার জেলা কমিটির সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, মঙ্গল শোভাযাত্রার যাত্রা শুরু হয়েছিল স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে। আজকে শোভাযাত্রায় যদি স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ না হয় তাহলে মঙ্গল শোভাযাত্রার বার্তা মানুষের কাছে পৌঁছাবে না।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এই তিনটি সংগঠনের উদ্যোগে গঠিত গণতান্ত্রিক ছাত্রজোটের আয়োজনে শোভাযাত্রাটি করা হয়েছে।










