ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জেলা অনুর্ধ-১৮ ক্রিকেট দলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ জোহর আলী সভাপতিত্ব করেন।
২০২১ অর্থ বছরে ঝালকাঠি অনুর্ধ-১৮ দল বরিশাল বিভাগীয় পর্যায় চ্যাম্পিয়ন হওয়ায় তাদের এই সংবর্ধনা। খেলোয়ারদের ফুলেল শুভেচ্ছা প্রদানের পাশাপাশি টিমের খেলোয়ার ও কর্মকর্তাকে ট্রাকসুট-ট্রাউজার প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আল মামুন খান ধলু স্বাগত বক্তব্য রাখেন। ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা ও জেলা ক্রীড়া অফিসার উপস্থিত ছিলেন।
১৬ সদস্য বিশিষ্ট অনুর্ধ-১৮ ঝালকাঠি টিমের ম্যানেজার মানিক রায়, কোচ আক্তারুজ্জামান নয়ন এবং খেলোয়ররা হচ্ছেন, মাহিন(অধিনায়ক), মেহেদী, অন্তর, রাব্বি, সোলায়মান, চিরঞ্জিত, রিফাত, রুমি, আবিত, জিত, আবির জুনিয়র, জিহাদ, রিফাত খান ও শফিকুল।
ছবি: ঝালকাঠি চ্যাম্পিয়ন অনুর্ধ-১৮ ক্রিকেট দলের সংবর্ধনা প্রাপ্ত খেলোয়ার ও কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসক এবং ক্রীড়া সংস্থার কর্মকর্তারা ২৩/১২/২০২১।












