বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা জেলা প্রশাসনের উদ্দোগে জেলা পর্যটন উদ্যাক্ততা উন্নয়ন কমিটি এবং সুরঞ্জনা ইকো-ট্যুরিজম এন্ড রিসোর্টের সহযোগিতায় আজ বরগুনায় পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণ্যাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন মুজিবাঙ্গনে শেষ হয়।
জেলা প্রশাসন কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন পর্যটন উদ্যাক্তা উন্নয়ন কমিটির সভাপতি আ্যাড. সোহেল হাফিজ।
আলোচনায় অংশ গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আঃ হালিম, মির্জা এসআই খালিদ, জাকির হোসেন মিরাজ, হাসানুর রহমান, আরিফ খান প্রমূখ।
জেলা প্রশাসক বলেন, প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্যে ঘেরা বরগুনা জেলার পর্যটন শিল্পের প্রসারে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। স্থানীয় উদ্যাক্তা যারা রয়েছেন তাদের সকল ধরনের সহযোগিতা প্রশাসনের পক্ষ থেকে করার কথা তিনি উল্লেখ করেন।










