মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
“মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার অভিপ্রায় বাংলাদেশের ৬৪ জেলায় বিশ্ববিদ্যালয় চাই”
বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন সমন্বয় কমিটির আয়োজনে বরগুনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দাবিতে বেতাগী উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রোক্টর মুস্তফাজামান, বিশেষ অতিথি ছিলেন বরগুনা সরকারি কলেজের সাবেক অধক্ষ রফিকুল ইসলাম টুকু, সভার সভাপতি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মাকছুদুর রহমান ফোরকান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, বেতাগী পৌরসভার মেয়র এবি এম গোলাম কবির, সাবেক সাংসদ অধ্যাপক হুমায়ুন কবির হিরু, সিনিয়র সাংবাদিক মোঃ হাচানুর রহমান ঝন্টু চ্যানেল আই, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত রঞ্জন শাহা, বেতাগী প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইদুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক মোঃ মহসিন খান, সাবেক সভাপতি আবদুস ছালাম সিদ্দিকী, বেতাগী ডিগ্রি কলেজর অধ্যাক্ষ আবদুল ওয়ালিদ, নাজনিন পারভীন প্রভাষক রাস্ট্রবিজ্ঞান বেতাগী সরকারি কলেজ, তরুন কান্তি প্রভাষক বেতাগী সরকারি কলেজ, কামনা ইয়াসমিন প্রভাষক বেতাগী সরকারি কলেজ, দিপক কুমার শাহা সভাপতি বাংলাদেশে উদাচী শিল্পী গোষ্ঠী বেতাগী শাখা, সাংবাদিক মোঃ শাকিল আহমেদ, দৈনিক সাগরকূল ও আজকালের কন্ঠ বামনা প্রতিনিধি, এছাড়াও বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আয়শা, জেরিন, মাহমুদা, বেতাগী সরকারি কলেজের শিক্ষার্থী, মোঃ খাইরুল ইসলাম মুন্না, ইমরান হোসের প্রমুখ।
সভায় সূচনা বক্তব্য রাখেন বিশেষ বক্তব্য রাখেন এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থী সহ অন্যান্যরা, এতে বক্তারা বলেন বিশ্ব যখন এগিয়ে চলছে দেশ যখন এগিয়ে চলছে ়আমরা কেন পিছিয়ে এই স্লোগানকে সামনে রেখে একটাই দাবি জানান তারা বরগুনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাই।
বক্তারা আরও বলেন আমরা বাংলাদেশের সর্ব দক্ষিণ অঞ্চলের মানুষ। আমাদের ছেলে মেয়েরা লেখা পড়া করার জন্য ভালো কলেজে যেতে হয়, সে জন্য সর্বত্র দক্ষিণ অঞ্চল থেকে যেতে হয় ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী,র মত বিভিন্ন অঞ্চলে। তাই প্রধান মন্ত্রীর কাছে আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষের প্রানের দাবী বরগুনাতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা।
সব শেষে সভার সভাপতি বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মাকছুদুর রহমান ফোরকান সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তির ঘোষণা করেন।










