বামনা ( বরগুনা ) প্রতিনিধিঃ
বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৬৭ পিচ ইয়াবা সহ ০১ জন আসামি গ্রেফতার:
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মাদকমুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় ১২/০৯/২০২৩ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই/ মোঃ ইমাম হোসেন সোহাগ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বরগুনায় ৬৭ পিচ ইয়াবা সহ একজনকে আটক করেছে।
আটককৃত হলেন বরগুনা জেলার, আমতলী থানাধীন ০৬ নং আমতলী ইউনিয়নের ০১ নং ওয়ার্ডস্থ থেকে ধৃত আসামী মোঃ জাহিদুল ইসলাম (২৩) পিং- সহিদ হাওলাদার, সাং- লোচা ০৯ নং ওয়ার্ড আমতলী পৌরসভা থানা-আমতলী, জেলা বরগুনা।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।










