মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধঃ
বরগুনার পাথরঘাটায় নাশকতার সন্দেহে জামায়াতে ইসলামীর উপজেলা আমীরসহ তিনজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পাথরঘাটা থেকে তিনজনকে আটক করে।
আটককৃতরা হলেন, পাথরঘাটা উপজেলা জামায়াতের আমীর মো. সামিম আহসান (৫৫), জামায়াতের সাবেক পৌর আমীর মাওলানা ফজলুর রহমান (৫৭) ও জামায়াতের রোকন মো. নাসির উদ্দীন সরদার (৫২)।
উপজেলা জামায়াতের আমীর মো. সামিম আহসান কিরনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে তার স্কুল থেকে আটক করা হয়েছে। এছাড়া বাকি দুইজন নিজ নিজ বাসা থেকে আটক করা হয়েছে।
জানতে চাইলে বরগুনা জেলা গোয়েন্দা শাখার ওসি মো. বসিরুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পাথরঘাটায় বড় ধরনের নাশকতার সন্দেহে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম তাদেরকে আটক করে।










