বরগুনায় ইন্টার্ন ভাতার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফ সদস্যগণ।
রবিবার বেলা সাড়ে ১১ টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।
মানববন্ধন শেষে তারা প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি সহ লাগাতার কর্ম বিরতি ঘোষনা করেন।
মানববন্ধনে অংশ গ্রহণ করেন ইন্টার্ন নার্স ১৫০ জন ও ইন্টার্ন মিডওয়াইফ ৫০ জন সহ মোট ২০০ জন। নার্সদের কর্মবিরতিতে হাসপাতালে আসা রোগীদের সেবা অনিশ্চিত হয়ে পড়েছে। ইন্টার্ন নার্স ও ইন্টার্ন মিডওয়াইফ কর্মবিরতিতে সকল ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন বরগুনা জেলা শাখার সভাপতি ইসরাত জাহান মিতু, জিনিয়াস সহ-সভাপতি আবু তাহের আলী, সাধারণ সম্পাদক মোসাম্মৎ রাবেয়া আক্তার।
সকলের একটাই দাবী শ্রমের মূল্য ইন্টার্ন ভাতা প্রদান করতে হবে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন,স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের ইন্টার্ন ভাতা আটকে রেখেছে। তাদের প্রাপ্য পারিশ্রমিক ইন্টার্ন ভাতা প্রদান করলেই তারা কর্মবিরতি বন্ধ করবেন। সকলে কর্মে ফিরে যাবেন।ইন্টার্ন ভাতার জন্য ডিজিএনএম(ডিরেক্টর জেনারেল অফ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল)এ কয়েক বার গেলেও বিষয় টা নিয়ে কোনো সুরাহা হয়নি। তাদের দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি চালিয়ে যাবেন।










