বরগুনা প্রতিনিধি
বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় বুধবার (১২ এপ্রিল) বিকেল ৫ টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের হরিণঘাটা নামক পর্যটন কেন্দ্রের খাল থেকে একটি মৃত হরিণ উদ্ধার করে বন বিভাগ।
বন বিভাগের হরিণঘাটা বিট কর্মকর্তা মো. আল-আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, হরিণঘাটা পর্যটন কেন্দ্রের পূর্ব দক্ষিণ এলাকায় বিষখালী নদীর পাশের খালে একটি হরিণ ভাসতে দেখে বন বিভাগে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃত একটি পুরুষ হরিণ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে- হয়তো হিংস্র প্রাণীর কামড়ে মৃত্যু হয়েছে। হরিণের শরীরে একাধিক জায়গায় কামড়ের চিহ্ন রয়েছে।










