বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয় জেলার আইন-শৃঙ্খলা বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশনা দিয়েছেন।
এরই অংশ হিসাবে পুলিশ সুপার, বরগুনা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ পাথরঘাটা তত্বাবধানে পাথরঘাটা থানার এসআই(নিঃ) মোঃ জলিল শেখ সঙ্গীয় ফোর্স ও র্যাব-০১ সহায়তায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আঃ জলিল, পিতা-মোঃ আঃ কাদের, সাং-নিজলাঠিমারা, থানা-পাথরঘাটা, জেলা-বরগুনাকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।










