বরগুনা প্রতিনিধি।
মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নতুন পুনর্গঠিত কমিটি ঘোষণা করা হয়েছে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী এই কমিটি’র “সাংগঠনিক সম্পাদক” মনোনীত হলেন বরগুনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির “সদস্য” মনোনীত হলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহেল।
গত ১০ এপ্রিল ২০২৩ তারিখ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয় এবং গত ১৬ এপ্রিল শনিবার পুনর্গঠিত এই কমিটি ঘোষণা করা হয়।
পুর্নগঠিত এই সংগঠনের নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক (এমপি), কার্যকরী সভাপতি করা হয়েছে চিত্রনায়িকা রোজিনাকে।
সাধারন সম্পাদক মোঃ আহসান সিদ্দিকী ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে অ্যাড. কামরুল আহসান মহারাজকে।










