কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ণিল আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত হয়েছে।
গকাল বিকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্ভোধন করেন। দিবসটি উপলক্ষ্যে কর্মসূচির মধ্যে ছিলো র্যালী, আলোচনা সভা, গাছের চারা বিতরণ, কেক কাটা ও দোয়া মোনাজাত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ গ্রহণ করেন, ১৪ দলের সমন্বায়ক ও মুখপাত্র আলহাজ¦ আমির হোসেন আমু এমপি।
এ সময় বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য এস এম ফয়েজুল আলম ফিরোজ, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনজুরুল কবির পারভেজ জমাদ্দার, কাঠালিয়া সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ মনির হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান সিকদার, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিশির দাস, চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশির, সাধারণ সম্পাদক মোঃ মাইদুল ইসলাম লিটন সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রোকন সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার প্রমূখ।
দোয়া মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান।











