• আমাদের সম্পর্কে
  • প্রাইভেসি পলিসি
  • শর্ত ও নীতিমালা
  • যোগাযোগ করুন
  • Login
সোমবার, জুন ৮, ২০২৬
জনতার খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য
No Result
View All Result
জনতার খবর
No Result
View All Result
প্রচ্ছদ খেলা ক্রিকেট

নিউ জিল্যান্ডের ছেলে ও মেয়ে ক্রিকেটারদের ম্যাচ ফি করা হয়েছে সমান

জনতার খবর প্রকাশক জনতার খবর
জুলাই ৫, ২০২২
in ক্রিকেট, খেলা
A A
নিউ জিল্যান্ডের ছেলে ও মেয়ে ক্রিকেটারদের ম্যাচ ফি করা হয়েছে সমান

Photo: nzc.nz

4
VIEWS
ফেসবুকে শেয়ার করুনটুইট করুনপিন করুন

খেলা ডেস্কঃ পারিশ্রমিকে লিঙ্গ সমতার ক্ষেত্রে এক নজির গড়ল নিউ জিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। নিউ জিল্যান্ড ক্রিকেটের নিয়ন্তা সংস্থার নতুন কেন্দ্রীয় চুক্তিতে ছেলে ও মেয়ে ক্রিকেটারদের ম্যাচ ফি রাখা হলো সমান। এই চুক্তির অংশ আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোও। তাই শুধু আন্তর্জাতিক ক্রিকেটে নয়, ঘরোয়া ক্রিকেটেও ম্যাচ ফি এখান সমানে সমান।

৫ বছরের নতুন এই চুক্তি কার্যকর হবে আগামী ১ অগাস্ট থেকে। সব ক্রিকেট খেলুড়ে দেশ মিলিয়ই ইতিহাসে প্রথমবার প্রথম ছেলে ও মেয়ে ক্রিকেটারদের যৌথভাবে রাখা হলো একই চুক্তিতে।

এনজেডসির সঙ্গে বড় ছয়টি আঞ্চলিক ক্রিকেট সংস্থা, নিউ জিল্যান্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ও লিঙ্গ সমতা বিশেষজ্ঞদের নিয়ে গড়া কমিটি তৈরি করেছে নতুন এই পারিশ্রমিকের কাঠামো।

এই চুক্তি অনুযায়ী, টেস্টে নিউ জিল্যান্ডের উভয় দলের ম্যাচ ফি হচ্ছে ১০ হাজার ২৫০ নিউ জিল্যান্ড ডলার, ওয়ানডেতে ৪ হাজার ডলার ও টি-টোয়েন্টিতে আড়াই হাজার ডলার।

আরো দেখুন

ঝালকাঠিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

টি-টোয়েন্টিতে রিয়াদকে পেছনে ফেলে সর্বোচ্চ ছক্কার মালিক লিটন দাস

ঘরোয়া বড় দৈর্ঘ্যের ক্রিকেট টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডে ম্যাচ ফি ১ হাজার ৭৫০ নিউ জিল্যান্ড ডলার, ৫০ ওভারের সংস্করণের টুর্নামেন্ট ফোর্ড ট্রফিতে ম্যাচ ফি ৮০০ ডলার ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে ৫৭৫ ডলার।

এনজেডসির চুক্তিতে শীর্ষ ক্যাটেগরিতে থাকা একজন নারী ক্রিকেটার এখন তাই এখান থেকে আয় করতে পারবেন বছরে ১ লাখ ৬৩ হাজার ২৪৬ ডলার পর্যন্ত, আগে যা ছিল সর্বোচ্চ ৮৩ হাজার ৪৩২ ডলার।

এমনকি নবম ক্যাটেগরিতে থাকা নারী ক্রিকেটার বছরে আয় করতে পারবেন ১ লাখ ৪৮ হাজার ৯৪৬ ডলার (আগে যা ছিল সর্বোচ্চ ৬৬ হাজার ২৬৬ ডলার) এবং সপ্তদশ ক্যাটেগরিতে থাকা ক্রিকেটারদের আয় হবে এক লাখ ৪২ হাজার ৩৪৬ ডলার পর্যন্ত (আগে যা ছিল সর্বোচ্চ ৬২ হাজার ৮৩৩)।

শুধু ঘরোয়া ক্রিকেটে খেলা শীর্ষস্থানীয় নারী ক্রিকেটারদের আয় হবে সর্বোচ্চ ১৯ হাজার ১৪৬ নিউ জিল্যান্ড ডলার, আগে যা ছিল স্রেফ ৩ হাজার ৪২৩ ডলার।

শুধু ম্যাচ ফি-ই নয়, বাড়ছে ঘরোয়া ক্রিকেটে চুক্তিতে থাকা নারী ক্রিকেটারের সংখ্যাও। আগে ছয়টি দল চুক্তিতে রাখত পারত ৯ জন করে ক্রিকেটার। এখন চুক্তিতে রাখা হবে প্রতি দলে ১২ জন করে। ৫৪ থেকে বেড়ে তাই চুক্তির আওতায় মোট ক্রিকেটার হবেন ৭২ জন।

এছাড়াও মেয়েদের ক্রিকেটে উত্তরাঞ্চল বনাম দক্ষিণাঞ্চলের নতুন একটি সিরিজের ঘোষণা দেওয়া হয়েছে। এতে বাড়বে তাদের ম্যাচ সংখ্যা ও সামগ্রিক আয়।

শুধু পারিশ্রমিকই নয়, ভ্রমণ, আবাসন, ট্রেনিংসহ অন্যান্য সুযোগ-সুবিধাতেও ছেলে ও মেয়ে ক্রিকেটারদের একই মান নিশ্চিত করা হয়েছে নতুন এই চুক্তিতে।

এছাড়া গর্ভকালীন ও মাতৃত্বকালীন সুযোগ-সুবিধার আগের প্রশংসিত ধারাগুলো রেখে দেওয়া হয়েছে নতুন চুক্তিতেও।

‘হোয়াইট ফার্নস’ নামে পরিচিত নিউ জিল্যান্ড নারী দলের অধিনায়ক সোফি ডিভাইন স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত নতুন চুক্তির পল।

“চুক্তিতে ছেলেদের সঙ্গে সমান্তরালে থাকার স্বীকৃতি পাওয়া আমাদের আন্তর্জাতিক ও ঘরোয়া নারী ক্রিকেটারদের জন্য দারুণ ব্যাপার। সামনে এগোনোর পথে এটি বড় এক পদক্ষেপ এবং তরুণদের ক্রিকেটে আসতে দারুণভাবে প্রেরণা জোগাবে এটি।”

ছেলেদের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ সংখ্যা বেশি হওয়ায় তাদের সামগ্রিক আয় এখনও বেশিই থাকবে মেয়েদের চেয়ে। নতুন চুক্তিতে শীর্ষ ক্যাটেগরির কিউই ক্রিকেটার আয় করতে পারবেন বছরে ৫ লাখ ২৩ হাজার ৩৯৬ ডলার পর্যন্ত (আগে ছিল সর্বোচ্চ ৪ লাখ ৫৯ হাজার ৭৪৭ ডলার)।

বেতন, ম্যাচ ফি ও অন্যান্য ভাতা সব বাড়ানোর পর আগামী পাঁচ বছরে নিউ জিল্যান্ড ক্রিকেটের মোট রাজস্বের ২৯.৭৫ শতাংশ পাবেন ক্রিকেটারা (ছেলে-মেয়ে মিলে)। এই সময়ে বোর্ডের সম্ভাব্য আয় ধরা হয়েছে ৩৪ কোটি ৯০ লাখ নিউ জিল্যান্ড ডলার, ক্রিকেটাররা পাবেন আনুমানিক ১০ কোটি ৪০ লাখ ডলার।

সূত্রঃ বিডি নিউজ ২৪।

Tags: নিউ জিল্যান্ডের ছেলে ও মেয়ে ক্রিকেটারদের ম্যাচ ফি করা হয়েছে সমান
শেয়ার করুনTweetপিন করুন

এই বিভাগের আরো খবর

ঝালকাঠিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ঝালকাঠিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

এপ্রিল ২৬, ২০২৬
টি-টোয়েন্টিতে রিয়াদকে পেছনে ফেলে সর্বোচ্চ ছক্কার মালিক লিটন দাস

টি-টোয়েন্টিতে রিয়াদকে পেছনে ফেলে সর্বোচ্চ ছক্কার মালিক লিটন দাস

সেপ্টেম্বর ১২, ২০২৫
দিল্লি শিবিরে যোগ দিয়েছেন মোস্তাফিজ

দিল্লি শিবিরে যোগ দিয়েছেন মোস্তাফিজ

মে ১৮, ২০২৫
চিটাগংকে হারিয়ে বিপিএলে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন বরিশাল

চিটাগংকে হারিয়ে বিপিএলে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন বরিশাল

ফেব্রুয়ারি ৭, ২০২৫
ভিন্ন ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা-ব্রাজিল, জেনে নিন কবে কোথায়

ভিন্ন ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা-ব্রাজিল, জেনে নিন কবে কোথায়

নভেম্বর ১২, ২০২৪
আফগানিস্তানের সাথে আজ শুরু ওয়ানডে সিরিজ

আফগানিস্তানের সাথে আজ শুরু ওয়ানডে সিরিজ

নভেম্বর ৬, ২০২৪

জনপ্রিয় সংবাদ

  • কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গাছ থেকে পরে দিন মজুরের মৃত্যু

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0
  • কাঠালিয়ায় চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানকে মারধর ও হেনস্থা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

    0 shares
    শেয়ার করুন 0 Tweet 0

প্রকাশক ও সম্পাদক:
মোঃ মাসউদুল আলম
ফোন: +৮৮০৪৯৫৬৫৭১
janatarkhabor.bd@gmail.com

“জনতার খরব” বাংলাদেশের সুস্থ্যধারার সংবাদ পরিবেশনকারী অন্যতম জনপ্রিয় একটি গণমাধ্যম।

আমাদের অনুসরণ করুন:

বাছাইকৃত সংবাদ

ঝালকাঠিতে রোভার স্কাউটের মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত

মমতা ব্যানার্জির কথার গুরুত্ব দিয়ে হাদি হত্যার সঙ্গে কারা জড়িত তা স্পস্ট করা রাষ্ট্রের দায়িত্ব : বোন মাছুমা হাদি

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত

কাঠালিয়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

ঝালকাঠিতে রোভার স্কাউটের মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত

ঝালকাঠিতে রোভার স্কাউটের মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত

জুন ৮, ২০২৬
মমতা ব্যানার্জির কথার গুরুত্ব দিয়ে হাদি হত্যার সঙ্গে কারা জড়িত তা স্পস্ট করা রাষ্ট্রের দায়িত্ব : বোন মাছুমা হাদি

মমতা ব্যানার্জির কথার গুরুত্ব দিয়ে হাদি হত্যার সঙ্গে কারা জড়িত তা স্পস্ট করা রাষ্ট্রের দায়িত্ব : বোন মাছুমা হাদি

জুন ৮, ২০২৬

জনপ্রিয় সংবাদ

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

কাঠালিয়ায় দেনমোহরের টাকা পরিশোধ নিয়ে ঝগড়া, অতঃপর স্বামীর আত্মহত্যা

আগস্ট ২৮, ২০২৪
কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

কাঠালিয়ায় বখাটের উত্যক্তে ৮ম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

আগস্ট ৩, ২০২২
  • About
  • Advertise
  • Careers
  • Contact

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • চাকরি
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • হকি ও ব্যটমিন্টন
    • হাডুডু
  • বিনোদন
  • সারাদেশ
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
    • রাজশাহী
    • সিলেট
  • অন্যান্য
    • কৃষি ও মৎস্য
    • লাইফস্টাইল
    • কোভিড-১৯
    • অর্থনীতি
    • ধর্ম
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও সাহিত্য
    • সম্পাদকীয়
    • স্বাস্থ্য

জনতার খবর © ২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত