ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় বরিশাল জেলার চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.রিয়াজুল ইসলাম সবুজ নিহত হয়েছেন। গতরাতে (বুধবার রাতে) বরিশাল পটুয়াখালী আঞ্চলিক মহাসহকের নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী মো.রিয়াজুল ইসলাম সবুজ বরিশাল জেলার চরআইচা এলাকার মৃত আছমত আলী মৃধার ছেলে।
পুলিশ জানায়, মোটরসাইকেল নিয়ে বাকেরগঞ্জ থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন বিএনপি নেতা রিয়াজুল ইসলাম সবুজ রাত ১০টার দিকে কাঠেরঘর এলাকায় আসলে বিপরিত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রিয়াজুল ইসলাম সবুজ গুরুত্বর আহত হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর মৃত্যুবরণ করেন। এসময় সিনএনজিতে থাকা তিন যাত্রীও আহত হয়।
নলছিটি থানার পরিদর্শক মনোরঞ্জন মিস্ত্রি জানান, মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে রিয়াজুল ইসলাম সবুজ নামের একজন বরিশাল জেলার বাসিন্দা নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনার শিকার মোটরসাইকেল ও সিএনজি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।










