জনতার খবর ডেক্স :
দৈনিক সমকাল পত্রিকার ভান্ডারিয়া প্রতিনিধি ছগির হোসেন (৪৮) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি… রাজিউন) । তার মৃত্যুতে বহুল প্রচারিত জনতার খবর অনলাইন নিউজ পোর্টাল পরিবার শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
গত বুধবার ( ০৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বুকে ব্যথা অনুভব করলে ভান্ডারিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি ভান্ডারিয়ার ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামের সুলতান আলী মাল এর পুত্র। তিনি জাকের পার্টির ভান্ডারিয়ার সাবেক সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশনের ভান্ডারিয়া উপজেলার সভাপতি ও ভান্ডারিয়া প্রেসক্লাবের সদস্য ছিল। এছাড়াও তিনি দীর্ঘ ত্রিশ বছর বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। তিনি মা, বাবা, ভাইবোন, স্ত্রী ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে কাঠালিয়া প্রেসক্লাব গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।










