মেদ শরীরের এক বাড়তি বোঝা। যা বড় বড় রোগের কারণ হয়ে দাঁড়ায়। বর্তমান সময়ে কম্পিউটার বেসড চাকরিজীবীর সংখ্যা বেশি। সেই সুবাদে বেড়েছে বসে থাকার প্রবণতা। আর এতে করে বেড়েছে শরীরের মেদ। বেড়েছে রোগের প্রকোপ।
তবে সুস্বাস্থ্যের জন্য অতিরিক্ত মেদ ঝরিয়ে ওজন কমাতে চান অনেকেই। বিশেষত, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে ওজন কমানোর পরামর্শ দেন ডাক্তাররাও। ডায়েট ফলো করেও অনেক সময় দ্রুত ওজন কমানো যায় না।
বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র ডায়েট নয় ওজন কমাতে হলে পরিবর্তন আনতে হবে জীবনধারাতেও। সকালে ঘুম থেকে ওঠার পর এমন কিছু নিয়ম মেনে চলা উচিত, যা দ্রুত ওজন কমাতে সাহায্য করে। তারা ৫টি নিয়ম মানার পরামর্শ দিয়েছেন।
দেখে নিন ওই ৫টি নিয়ম-
* শরীর সুস্থ রাখতে খুব দ্রুত ঘুম থেকে ওঠার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এর আগে রাতে তাড়াতাড়ি শুয়ে সর্বোচ্চ ৮ ঘণ্টা ঘুমানোর পরামর্শ দিচ্ছেন তারা। এতে শরীর অনেক বেশি চনমনে থাকে।
* প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ১০-১৫ মিনিট মেডিটেশন খুবই উপকারী। হতাশা, দুশ্চিন্তা ও টেনশন থেকে মুক্তি দেয় মেডিটেশনের অভ্যাস। অতিরিক্ত স্ট্রেস থাকলে কর্টিসল হরমোন বেশি মাত্রায় নিঃসরণ হয়। যা ওজন বৃদ্ধি করে। তাই মেডিটেশনে এটা এড়ানো যায়।
* দারুণ কার্যকরী একটি পদ্ধতি প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর খালি পেটে এক গ্লাস ঈষদুষ্ণ পানি পান। এই অভ্যাস বিপাক ক্রিয়ার হার বেড়ে দ্রুত মেদ ঝরাতে সাহায্য করে। গরম পানিতে পাতিলেবুর রস মিশিয়ে খেলেও পাওয়া যায় এই উপকার।
* সকালের নাশতা সেরে ফেলুন ৮টার মধ্যেই। তেলে ভাজা, মশলাদার, প্রসেসড ফুড এড়িয়ে প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ খাবার খান। এতে করে সুস্বাস্থ্য ফিরে আসবে।
* বিকালে বা সন্ধ্যায় নয়, হালকা ব্যায়াম করুন প্রতিদিন সকালে। বিশেষজ্ঞরা বলছেন বিকেল বা সন্ধ্যার তুলনায় সকালে এক্সারসাইজ করলে সুফল বেশি পাওয়া যায়।
এভাবেই অভ্যাস পাল্টে ফেলুন। আর ঝরিয়ে ফেলুন অযাতিচ মেদ। শরীর রাখুন ফিট। জীবনে থাকুক উচ্ছ্বাস।












