ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ ২০২০এর রাজস্ব খাতভুক্ত যোগদানকৃত শিক্ষকদের দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণে কারিকুলাম রূপরেখা ২০২১ অনুযায়ী প্রাক প্রাথমিক ও প্রাথমিক শিক্ষাকারীকুলাম, ধারাবাহিক মূল্যায়ন এবং শিক্ষক ডায়েরী, সরকারি চাকুরী বিধি মালা ২০১৮, নিয়মিত উপস্থিতি বিধিমালা ২০১৯, ছুটিবিধমালা, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে করণীয় ও বর্জনীয় বিষয়ের উপরে আলোচনা ও ধারণা দেয়া হয়েছে।
প্রশিক্ষণে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, সেলিনা আক্তার শিক্ষা অফিসার পলিসি এন্ড অপারেশন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, সহাকারী প্রাথমিক শিক্ষা অফিসার উম্মে সালমা লাইজু ও ইউআরসি ইন্সন্ট্রক্টর মোঃ মিজানুর রহমান সেশন ধারাবাহিকভাবে পরিচালনা করেন।










