ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, মোবাইলের অপব্যবহার বিষয়ক, সামাজিক সমস্যা নিরসনে মসজিদের খতিব, ইমাম, আলেম ও সমাজের দায়িত্বশীল ব্যক্তির উদ্যোগে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্্ গুল নিঝুম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, প্যানেল মেয়র তরুন কর্মকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মশিউর রহমান উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন।
সভায় বিশেষ আলোচক ছিলেন ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসার অধ্যক্ষ গাজী শহিদুল ইসলাম ও বাইতুল মোর্কাম জামে মসজিদের খতিব আব্দুল হাই নিজামী। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মশিউর রহমান। এই অনুষ্ঠানে প্রায় ৩শতাধিক আলেম ও হিন্দু সম্প্রদায়ের সেবায়ী অংশগ্রহণ করেছে।
সভায় বক্তরা আলোচ্য বিষয়গুলি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে দেশ ও সমাজকে একটি পরিশোধিত জাতি গড়ার ক্ষেত্রে এই ধর্মীয় নেতাদের সহযোগীতা কামনা করা হয়েছে।










