ঝালকাঠি প্রতিনিধিঃ
শরতের স্বেত শুভ্রতার আমেজে ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় ১৫৭টি পূজা মন্ডপে বুধবার দিবাগত রাত সাড়ে ১০ টায় ষষ্ঠী ও বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩টায় সপ্তমীর বিহিত পূজা অর্চণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শারদীয় দূর্গা পূজা শুরু হয়েছে। সনাতনী সম্প্রদায়ের ৫দিনব্যাপী বৃহত্তম উৎসব শারদীয় দুর্গা পূজা।
এই উৎসবের জন্য এই সম্প্রদায়ভ‚ক্ত পরিবারের শিশুসহ সকল সদস্যরা অধির অপেক্ষায় থাকে। তবে এবছর রাজনৈতিক পট পরিতর্বনের কারণে সনাতনী সম্প্রদায়ের উপরে নানা ধরণের অত্যাচার নির্যাতনের পরও সরকারের পদক্ষেপের কারণে মনোবল হারানো এই সম্প্রদায়ের মানুষ কিছুটা স্বস্তি পেয়ে পূজার আয়োজনে নেমেছে। বিভিন্ন পূজা মন্ডপ গুলির ভিতরে সাজসজ্জায় ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।
ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ৭৪টি পূজা মন্ডব, নলছিটি উপজেলায় ২৩টি, রাজপুর উপজেলায় ১৯টি ও কাঠালিয়া উপজেলায় ৪১টি পূজা মন্ডপ রয়েছে। ইতিমধ্যেই শান্তিশৃঙ্খলা ও মন্ডপের নিরাপত্তায় স্থায়ীভাবে পূজার দিনগুলির জন্য পুলিশ ও আনসার নিয়োগ করা হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে ঝুঁকি বিবেচনায় সর্বোচ্চ ৫জন থেকে ৩জন করে পুলিশ সদস্য নিয়োগ করা হয়েছে এবং ২জন মহিলাসহ ৬জন করে আনসার ভিডিপির সদস্য নিয়োগ নিয়োগ করা হয়েছে।
ঝালকাঠির পুলিশ সুপারের নেতৃত্বে ২জন অতিরিক্ত পুলিশ সুপারসহ ৩১জন পুলিশ পরিদর্শক, ৬২ এসআই ও ৬১জন এ এস আই এবং ২৪৩জন পুলিশ সদস্যসহ ৩৯৯জন পূজা মন্ডপের দায়িত্ব পালন করছেন। এছাড়াও পুলিশ ও র্যাবের স্ট্রাইকিং, ব্যাটালিয়ন আনসার স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অবিরতভাবে বিভিন্ন পূজা মন্ডপে ঘুরে ঘুরে পর্যবেক্ষন করছেন। ঝালকাঠি জেলার উপলক্ষ্যে এবছর গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আনসার-ভিডিপি ১০৪৪জন পূজা মন্ডবের সার্বক্ষনিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এর বাহিরেও প্রতিটি পূজা মন্ডপে ১জন সরকারি কর্মকর্তা ও সর্বনি¤œ ২জন শিক্ষকসহ ৩সদস্যের ১টি টিম প্রতি মন্ডপে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মন্ডপ পর্যবেক্ষনে থাকবেন।
ঝালকাঠি জেলায় ১৫৭টি পূজা মন্ডবে অধিক গুরত্বপূর্ণ ৫১টির পূজা মন্ডব প্রতিটিতে ৮জন করে আনসার ও ভিডিপি সদস্যরা থাকবেন। অনুরুপ গুরুত্বপূর্ণ ৪২টি পূজা মন্ডব প্রতি ৬জন এবং সাধারণ ৬৪ টি পূজা মন্ডব প্রতি জন করে এই বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে। এই বাহিনীর সদস্যদের মধ্যে পুরুষ ৫২২ জন ও মহিলা ৩১৪জন, ৫১ জন পিসি ও এপিসি ১৫৭জন।










