ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ গ্রামে এক পরিবারের শিশু সহ ছয় জনকে খাবারে ঘুমের ওষুধ খাইয়ে বাড়িতে চুরির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে। ওই পরিবারের সবাইকে অচেতন অবস্থায় ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।
তারা হলেন, মেজবা উদ্দিনসৈকত,আবদুল আজিজ হাওলাদার,জানমুন নাহার নুপুর,পারভীন আক্তার,মুনিয়া, মাছুরা। এদের মধ্যে আবদুল আজিজ হাওলাদারের অবস্থা আশঙ্কাজনক ।
আক্রান্ত ও স্থানীয়রা জানায়, নলছিটি উপজেলার প্রতাপ গ্রামের মেজবা উদ্দিনের বাড়ির পরিবারের সদস্যরা বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে অনেক বেলা পর্যন্ত তাদের ঘুম ভাঙছিলো না। হঠাৎ করে মেজবা উদ্দিনের ঘুম ভাঙলে দেখতে পান অন্যরা সবাই ঘুমের ঘোরে অচেতন অবস্থায় রয়েছেন। এই অবস্থা দেখে স্থানীয়দের সহযোগিতায় সবাইকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে।
মেজবা উদ্দিন সৈকত বলেন, রাতে খাবার খেয়ে বাড়ির সকলে ঘুমিয়ে পরে। সকালে যখন ঘুমের জন্য কেও উঠতেও পারছে না। তখন হঠাৎ শিশুর জন্য আমার ঘুম ভাঙে। দেখি অন্যরা সকলে অচেতন হয়ে পরে আছে। বাড়রি স্টিল আলমারি,ড্রয়ার ভাঙা। এসময় ধারণা করলাম কেও হয়তো তাদের ঘুমের ওষুধ খাইয়েছে। রাতে চোর বাড়িতে ঢুকে স্টিল আলমারি,ড্রয়ার ভেঙে স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা নিয়ে গেছে। পরে তাদের হাসপাতালে ভর্তি করি এবং পুলিশকে জানাই। এ বিষয়ে আমরা থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছি।
সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. সুলতানা সনিয়া বলেন, হাসপাতালে ভর্তি ছয় জনের মধ্যে একজন অবস্থা আশঙ্কাজনক। আমরা মনে করছি কোন ভাবে তাদের ঘুমের ওষুধ জাতীয় কিছু খাওয়ানো হয়েছে। এই ধরণের রোগীরা পুরোপুরি সুস্থ হতে তিন থেকে ৫ দিন পর্যন্ত সময় লাগতে পারে।










