ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে আসন্ন সনাতন ধর্মালম্ভিদের সর্ব বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিভিন্ন মন্দির গুলোতে পূজা উদযাপন কমিটি গঠন করা হচ্ছে।
শনিবার দিবাগত রাতে ঝালকাঠির মদন মোহন আখড়া বাড়িতে পূজা উদযাপন কমিটির সভাপতি এ্যাড. নির্মল চন্দ্র দে তরুনীকে এবং সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দে কে সর্বসম্মতভাবে মনোনিত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে মন্দির কমিটির সভাপতি এ্যাড. তপন কুমার রায় চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অন্য দিকে ঝালকাঠি শ্রী শ্রী কালীবাড়িতেও অসুতোষ পালকে সভাপতি ও সঞ্জিব রায়কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট দূর্গা পূজা উদাপন কমিটি গঠন করা হয়েছে। গতবছর জেলায় ১৭৭টি মন্দিরে দূর্গা পূজ অনুষ্ঠিত হয়েছিল। এবছর এই পূজার সংখ্যা নিরাপত্ত জনিত কারণে কম হতে পারে বলে জেলা পূজা উদযাপন কমিটি আসংখ্যা করছে।










