ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে জেলা প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় প্রস্তুতি কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি পুলিশ সুপার উজ্জল কুমার রায়, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তৌহিদুল ইসলাম, ঝালকাঠি সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সারজিল। উপজেলা পর্যায়ের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সরকারি বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা মৎস্য অফিসার রবিউল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। সভায় জানানো হয় আগামী ২২ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত জেলায় ৭দিনব্যাপী মৎস্য সপ্তাহ পালন করা হবে। উদ্ভোধনী দিন জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে সকাল ১০টায় র্যালী বের হবে এবং জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হবে। শিল্পকলা একাডেমি মিলনায়তনে সপ্তাহের উদ্ভোধনী অনুষ্ঠানের আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হবে। সপ্তাহব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে নির্বাচিত জলাসয় মাছের পোনা অবমুক্ত করন, প্রমাণ্য চিত্র প্রদর্শণ, বিভিন্ন খামার ও হাটবাজারে রাসায়নিক পরিক্ষা, মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা এবং সর্বশেষ একটি ব্যতিক্রমী উদ্যোগ এই প্রথমবারের মত জেলে নৌকা নিয়ে নৌকা বাইসের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।










