ঝালকাঠি প্রতিনিধিঃ
জলাতঙ্কের অবসান, সকলে মিলে সমাধান এই ¯েøাগান নিয়ে ঝালকাঠিতে বিশ্ব জলাতঙ্ক দিবস আলোচনা সভা ও র্যালির মাধ্যমে পালন করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় এই উপলক্ষ্যে সিভিল সার্জন কার্যালয়ে সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ বখতিয়া উদ্দিন, সিনিয়র মাঠ সমন্বয়কারী ডাঃ মোঃ রিদওয়ানুল হক, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে মাল্টিমিডিয়ায় মূল বিষয়ের উপরে তথ্য উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডাঃ মোস্তাফিজুর রহমান। অন্যদের মধ্যে সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস বক্তব্য রাখেন। আগামী ২০৩০ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মূল করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছেন বলে সভায় অবহিত করা হয় এবং এই রোগ সাধারণত কুকুর, শিয়াল, বেজি, বানর, গরুর লালা থেকে এই রোগ বিস্তার করে। এই সকল প্রাণীদের কাছ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেয়া হয়েছে। আলোচনা সভা শেষে সিবিল সার্জন কার্যালয় থেকে র্যালি বের হয়ে শহর ঘুরে একই স্থানে এসে র্যালি শেষ হয়।










