ঝালকাঠি প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিম ও ইসলামী আন্দোলনের প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজী গণসংযোগ ও প্রচার প্রচারণা করেছেন।
ইলেন ভুট্টো বৃহস্পতিবার সকালে নলছিটি শহরের বিভিন্ন স্থানে ধানের শীষে ভোট প্রার্থনা করে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একই দিন সদর উপজেলার বিভিন্ন স্থানে দাঁড়িপাল্লার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিম। তিনি ভোটারদের জড়িয়ে ধরে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান। তাঁর সঙ্গে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও এ আসনে ইমসলামী আন্দোলনের প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজী নেতাকর্মীদের নিয়ে ঝালকাঠি শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
এদিকে ঝালকাঠি-১ আসনে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামাল রাজাপুরের বিভিন্ন স্থানে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেন। এছাড়াও এ আসনে জামায়াতের প্রার্থী ফাইজুল হক দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন।










