ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) উদ্যোগে পরিবেশ (জলাশয়, খাল, নদী) বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলেচনা সভায় সভাপতিত্ব করেন বেলার নেটওয়ার্ক সদস্য ও সুর্যালোক ট্রাস্টের নির্বাহী পরিচালক হেমায়েত উদ্দিন হিমু। বেলার বিভাগীয় সমন্বয়কারী লিঙ্কন বায়েন সঞ্চলনা করেন।
ঝালকাঠি শহরের পরিবেশ (জলাশয়,খাল,নদী) বিষয়ক নিয়ে আলোচনায় অংশ নেন প্রেস ক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত,সরদ উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা সুনজ সাধারণ সম্পাদক মঈন তালুকদার, সনাকের জলবায়ু বিষয়ক কমিটির আহবায়ক নজরুল ইসলাম তালুকদার,সাংবাদিক মানিক রায়,জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ডালিয়া নাসরিন, আইনজীবী মানিক আচার্য,আইনজীবী মাহামুদর রহমান পারভেজ,সাংবাদিক জহিরুল ইসলাম জলিল, শিক্ষক ফাতিমা খানম প্রমুখ।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির আয়োজনে সভায় ১৫ জন অংশগ্রহণ করেন। সভায় পরিবেশ রক্ষায় জলাশয়, খাল, নদী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।










