ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির শহরের ফিরোজা আমু সড়কে জেলা আওয়ামী যুবলীগ আয়োজিত শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় শান্তি সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক জননেতা আলহাজ¦ আমির হোসেন আমু-এমপি প্রধান অতিথি(ভার্চুয়াল) ছিলেন।
জেলা যুবগলীগ আহŸায়ক রেজাউল করিম জাকিরের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক মানিক লাল ঘোষ, সাইদুর রহমান ও তামিম তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন জেলা যুবলীগ যুগ্ম আহŸায়ক কামাল শরীফ। অন্যদের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।










