ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাগে জেলা প্রশাসকের উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে হিমানন্দকাঠী সড়কের দুপাশে এডিবি প্রকল্পের আওতায় বিভিন্ন প্রজাতির তিন শতাধিক গাছের চারা রোপন করেন জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান। এ সড়কে প্রতিদিন বিকালে শত শত ভ্রমন পিপাসু মানুষ ঘুরতে আসেন। সদর উপজেলা প্রশাসন এ বৃক্ষ রোপন কর্মসূচীর আয়োজন করে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন,‘ প্রতি বছর ঝালকাঠিতে আমাদের এক লক্ষ গাছ রোপনের লক্ষমাত্রা রয়েছে। এ কর্মসূচীর আওতায় দৃষ্টি নন্দন এ সড়কে বিভিন্ন প্রজাতির তিন শতাধিক গাছের চারা রোপন করা হয়েছে। এর ফলে এ সড়কের শোভা বর্ধন পাবে।










