ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের জন্য জেলা পর্যায়ে দিন ব্যাপি তামার বিরোধী প্রশিক্ষণ। রবিবার সকাল ১০টায় এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিব(পরিকল্পনা অনুবিভাগ) মোঃ জাহাঙ্গীর হোসেন।
জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম এর সভাপতিত্বে সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি ও মানব সম্পদ) জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লতিফা জান্নাতি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মামুন শিবলী ও অতিরিক্ত জেলা প্রসাশক(শিক্ষা ও আইসিটি) সাজিয়া আফরোজসহ কমিটি ভুক্ত বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের নিয়ে ৩৮ জন অংশগ্রহণ করেন।
ঝালকাঠির সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুন শিবলী মূল বিষয়ের উপর মাল্টিমিডিয়ায় তথ্য উপস্থাপন করেন। তামাক বিরোধী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে করনীয় বিষয় মতামত তুলে ধরে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ রুহুল আমিন, মুক্তিযোদ্ধা সত্যবান সেনগুপ্ত, ঝালকাঠি কারিকর বিড়ি ফ্যাক্টরির প্রতিনিধি রতন দত্তসহ বিভিন্ন পর্যায়ের উপস্থিত ব্যক্তিরা বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিব(পরিকল্পনা অনুবিভাগ) মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন আইনকে কঠোর করা হলে এই আইন অনেক সময় প্রয়োগ করা যায় না এবং কখনো কখনো তা কালো আইন হিসেবে চিহ্নিত হয়। দেশ ব্যপি তামাক নিয়ান্ত্রণের ক্ষেত্রে সামাজিক পর্যায়ে আন্দোলনের পাশাপাশি প্রচলিত আইন সুচিন্তিতভাবে মাত্রা বজায় রেখে প্রয়োগ অব্যহত রাখতে হবে। বর্তমানে সমাজ এখন প্রায় অভিভাবকহিন, এক্ষেত্রে সামাজ নিয়ন্ত্রণকারী ব্যক্তি উদ্যোগ বৃদ্ধি করতে হবে।










