ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক ফারাহ্্ গুল নিঝুমের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লতিফা জান্নাতি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাজিয়া আফরোজসহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুন শিবলি, সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, ও জেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং নির্বাহী কর্মকর্তারাসহ জেলার ৭৬টি সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকান্ডের পর্যালোচনাভিত্তিক আলোচনা হয়েছে এবং উন্নয়ন কর্মকান্ডের বিষয় আলোচিত হয়েছে। সভায় জেলা প্রশাসক নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে বিভিন্ন সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন এবং একই সাথে কোন বিভাগের কোন কারণে উন্নয়ন কর্মকান্ড বাধাগ্রস্থ হলে জেলা প্রশাসকের সহযোগীতা নিয়ে বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক সং¯িøষ্ট বিভাগকে পরামর্শ প্রদান করেছেন।
ঝালকাঠিতে নৌ ফায়ার ষ্টেশন স্থাপনের বিষয়টি দ্রæত সময়ের মধ্যে বাস্তবায়নের তাগিদ ও বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ, ঝালকাঠি পৌর মিনি পার্কের মধ্যে কিছু সংস্কার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।










