ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জাতীয় পুষ্টি সপ্তাহের আনুষ্ঠানিক উদ্ভোধন হয়েছে। এ বছরের প্রতিপাদ্য হলো মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে উদ্ভোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি ও মানব সম্পদ) সোহেল রানা সভাপতিত্ব করেন।
স্বাগত বক্তব্য রাখেন পুষ্টিবিষয়ক ট্রাস্কফোর্স কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম। অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার সুলতান আহম্মেদ খান, জেলা তথ্য অফিসার আহসান কবির, জেলা ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মশিউর রহমান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সপ্তাহ উপলক্ষ্যে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতায় মহিলা ও বয়ষ্ক ব্যক্তিদের নিয়ে পৃথক মতবিনিময় সভা ও ২টি এতিমখানায় পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ করা হবে। অন্যদের মধ্যে মূল বিষয়ের উপরে মাল্টিমিডিয়া প্রেজেন্টশন করেন ডাঃ মোস্তাফিজুর রহমান। সভায় সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, এনজিও জে ডি এস পরিচালক শাহ আলম খলিফা প্রমুখ বক্তব্য রাখেন। সভায় স্বাস্থ্যগত সুরক্ষার জন্য পুষ্টি সমৃদ্ধ খাবার নিয়মিত খাওয়ার অভ্যাস করার আহŸান জানানো হয়েছে।










