ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝলকাঠিতে পরমেশ^র ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠমী আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় ঝালকাঠি মদন মোহন আখড়াবাড়ি মন্দির আঙ্গিনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও ঝালকাঠি এবং নলছিটি পৌরসভার প্রশাসক মোঃ সরওয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার এসপি সার্কেল মহিতুল ইসলাম, ঝলকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ ঝালকাঠি জেলা কমিটির সাধারণ সম্পাদক দুলাল সাহা ও মন্দির কমিটির সভাপতি এ্যাড. তপন কুমার রায় চৌধুরী। জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি প্রফেসর ডা. অসীম কুমার সাহা সভাপতিত্ব করেন।
অলোক সাহার সঞ্চালনায় অন্যদের মধ্যে হিন্দু ধর্মী কল্যান ট্রাষ্ট ঝালকাঠি সহকারী পরিচালক দিপঙ্কর মন্ডল ও বিষ্ণু পদধর বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে মন্দির চত্বর থেকে মঙ্গল শোভা যাত্রা বের হয়ে শহর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এ বছরের আয়োজনে আরম্ভর ছিলো না। ব্যায় সংকোচন করে বন্যার্তদের জন্য অনুদান প্রেরণ করেছে। বিকালে একাধিক শিশুদের মধ্যে মন্দিরে গীতা পাঠ প্রতিযোগীতার আয়োজন করা হয়।










