ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করনীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় এই অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাওছার হোসেন।
সভায় ফেব্রæয়ারী ২০২৪ থেকে জুলাই ২০২৫ পর্যন্ত গ্রাম আদালতের কার্যক্রম উপস্থাপন করাহ হয়েছে। এই সময় বিভিন্ন ধরণের সচেতনমূলক সভা মতবিনিময়সহ জেলার ৩২টি ইউনিয়নে মোট ১৮৪টি মামলা দায়ের হয়েছে। এরমধ্যে নিষ্পত্তির উচ্চ আদালত থেকে ২১৪টি মামলা এসেছে। এই সময়কাল পর্যন্ত ১০৩৭টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং ক্ষতিগ্রস্থ পক্ষকে ২ কোটি ৭লাখ ২৭ হাজার ৪৫০ টাকা ক্ষতিপূরণ আদায় করে দেয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেছেন, বর্তমানে ইউনিয়ন পরিষধের চেয়ারম্যান না থাকায় এর গতি দ্রæত হচ্ছে না। প্রতিটি ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান নিয়োগ করে কার্যক্রম সচল রাখার চেষ্টা করা হচ্ছে। তৃণমূল স্তরের ইউনিয়ন পরিষদের এই কার্যক্রম জনসেবামূলক এবং সাহসের সাথে আস্থা নিয়ে সংকট অতিক্রম করে কাজ করে যেতে হবে এবং একই সাথে জনগণের স্বার্থের পাশাপাশি সরকারেরও স্বার্থ রক্ষা করতে হবে।










