ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে ক্রীড়াবিদদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম ক্রীড়াবিদদের হাতে চেক তুলে দেন।
জেলার ১৪ জন ক্রীড়াবিদের প্রত্যেককে ২৪ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচাল মো. জুলেয় রানা, অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমীন।
চেক পেয়ে ক্রীড়াবিদরা খুশী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।










