ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠিতে ঈদের জামাতে প্রথম বারের মত নারীরা অংশ গ্রহন করেছেন। জেলায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টায় ৩০ মিনিটে। মসজিদের খতিব মাওলানা গাজী মোঃ শহীদুল ইসলাম এতে ইমামতি করেন। এতে তিন হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন।
একই স্থানে সকাল ৮ টায় অনুষ্ঠিত হয়েছে ২য় জামাত। প্রধান জামাতের পাসে নারীদের নামাজ আদায়ের জন্য আলাদা প্যান্ডেল করা হয়। সেখানে নামাজ পরেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমসহ বিভিন্ন নারীরা ।
এছারাও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ সর্ব স্তরের মানুষ ঈদের নামাজ আদায় করেন।
ঈদগাও ময়দান ছারাও নেছারাবাদ মাদ্রাসা ময়দান, মদিনা মসজিদ,পুলিশ লাইন,উপজেলা পরিষদ,সহ জেলার তিন শতাধিক জামে মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদের জামাত নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ।










