ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ইলেক্ট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) বিষয়ক সচেতনতামূলক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার সকাল ১১টায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রনালয়ের সিপিটিইউ এর পরিচালক যুগ্ম-সচিব মোঃ মাহফুজুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লতিফা জান্নাতি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাজিয়া আফরোজ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মামুন শিবলি ও অতিরিক্ত পুলিশ সুপার এসপি সার্কেলসহ বিভিন্ন সরকারি বিভাগের বিভাগীয় প্রধান, ব্যাংক প্রতিনিধি ও সাংবাদিক এবং ঠিকাদাররা অংশগ্রহণ করেন। কর্মশালায় স্বাগত বক্তব্য ও ই-জিপি বিষিয়ক মাল্টিমিডিয়ায় তথ্য উপস্থাপন করেন উক্ত প্রতিষ্ঠানের বাদল হালদার। সরকারের অর্থ সঠিক ও নির্ধারিত নিয়মে ব্যবহারের উপর এই ক্রয় সংক্রান্ত ইজিপি পদ্ধতি এখন অতিতের চেয়েও সহজতর করা হয়েছে এবং এর নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে। কর্মশালায় ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সাংবাদিক অলক সাহা ও রহিম রেজা, ঠিকাদার আনোয়ার হোসেন, এস এম প্রিন্স, ছবির হোসেন, জয়ন্ত দাস প্রমুখ বক্তব্য রাখেন।










